শ্যামলী ও বাভারদো উভয়েই ২২ বছর বয়সী। দুজনই প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন। র্যাংকিং রাউন্ডে বাভারদো ১২তম স্থান অধিকার করেছিলেন। তার স্কোর ছিল ৬৪৮। অন্যদিকে শ্যামলী ৬০০ স্কোর অর্জন করে ৬৪ জনের মধ্যে ৫৩তম স্থান লাভ করেন।
কাল রাতে শ্যামলী'র এ ইভেন্টটি ১/৩২ এলিমিনেশন রাউন্ড। এখানে হেরে গেলে তিনি ইভেন্ট থেকে বাদ পড়বেন।
১/৩২ এলিমিনেশন রাউন্ডে একজন আর্চার তিনটি করে তীর নিক্ষেপ করেন। এটিকে এক সেট বলে। প্রতিটি সেটে সর্বাধিক ৩০ পয়েন্ট অর্জন করতে পারেন একজন আর্চার। এভাবে প্রতিটি সেটের পয়েন্ট গণনা চলবে। সেট জিতলে আর্চার দুই পয়েন্ট পাবেন। সেট ড্র হলে উভয় আর্চার পাবেন এক পয়েন্ট করে। যে আর্চার আগে ছয় পয়েন্ট পাবেন তিনি ম্যাচ জিতে যাবেন। পাঁচ সেটের পরে পয়েন্ট সমান থাকলে একটি করে তীর মেরে টাইব্রেক করা হবে।
/আরএম/এমআর/