মেয়েদের স্প্রিন্টে নতুন রাজত্ব তৈরি করলেন থম্পসন

দুইবারের চ্যাম্পিয়ন শেলি অ্যান ফ্রেসার প্রাইসকে হারিয়ে দিয়ে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে নতুন রাজত্ব তৈরি করেছেন জ্যামাইকার ইলেইন থম্পসন।

২৪ বছর বয়সী থম্পসন জিততে সময় নেন ১০.৭১ সেকেন্ড। এদিকে স্বর্ণ জিতলে প্রাইস হতেন প্রথম নারী যিনি একই ইভেন্টে টানা তিনটি স্বর্ণ জেতার কীর্তি গড়তে পারতেন। কিন্তু সেটি না হয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে প্রাইসকে। আর রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের টরি বোয়ি।

এদিকে জয়ের পর থম্পসন বলেন, ‘আমি প্রাইসকে প্রথম থেকেই লক্ষ্য করেছি। কিন্তু কখনই ভাবিনি তাকে ছাড়িয়ে যাবো।’

/এফআইআর/