অ্যাথলেটিক্সে ব্রাজিলকে স্বর্ণ জেতালেন সিলভা

রিও অলিম্পিকের অ্যাথলেটিক্স ইভেন্টে ব্রাজিলকে প্রথম স্বর্ণ উপহার দিয়েছেন থিয়াগো ডা সিলভা। পোল ভল্টে এই পদক জেতেন তিনি। প্রথম দিকে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত সর্বোচ্চ ৫.৯৮ মিটার উচ্চতা পার করে অলিম্পিক রেকর্ড (৬.০৩ মিটার) গড়ে স্বর্ণ জেতেন সিলভা।

এই ইভেন্টে রৌপ্য পদক জয় করেন বিশ্বরেকর্ডধারী ফ্রেঞ্চ তারকা রেনড লাভিলেইনি।

এরআগে অলিম্পিকের অ্যাথলেটিক্সে ব্রাজিল সর্বশেষ স্বর্ণ জেতে ২০০৮ সালে। মেয়েদের লং জাম্পে স্বর্ণ জেতেন মরেন ম্যাগি।  

/এফআইআর/