সেনাবাহিনী ও ফ্লেইম গার্লসের শিরোপা

flame girlsমার্সেল-বিজস দিবস রাগবির শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও ফ্লেইম গার্লস।  সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত  পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী  ৫৫-০০ পয়েন্টে  ফ্লেইম বয়েজ রাগবি ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।  মহিলা বিভাগে ফ্লেইম গার্লস রাগবি ক্লাব চ্যাম্পিয়ন হয়  ১৫-১০ পয়েন্টে টপডিল ডটকম ডট বিডি রাগবি ক্লাবকে পরাজিত করে।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক  ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) মীর মো. মোতাহার হাসান।

/আরএম/