হ্যান্ডবলে নওগাঁর মেয়েদের এটা প্রথম শিরোপা। এর আগে একবার করে রানার্সআপ ও তৃতীয় হয়েছিল তারা।
ফাইনালের শুরু থেকেই জামালপুরের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলে নওগাঁ। প্রথমার্ধেই ১৩-৮ গোলে এগিয়ে যায় তারা। এর পর দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান হয় ২৭-১৭।
নওগাঁর হয়ে নূরজাহান ১২টি, পূর্ণিমা ৬টি ও নাজনিন ৫টি গোল করেন। আর জামালপুরের হয়ে আলপনা ৫টি ও মিষ্টি করেন ৪ গোল।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নওগাঁর পূর্ণিমা। সেরা গোলরক্ষক হন জামালপুরের ফওজিয়া।
/এফএইচএম/