পুরুষ এককে চ্যাম্পিয়ন যমুনা টিভির শফিক পাহাড়ি মিডিয়া কাপ ব্যাডমিন্টনে পুরুষ এককে যমুনা টিভির শফিক পাহাড়ি এবং মহিলা এককের শিরোপা জিতেছেন ইনডিপেনডেন্ট টিভির ফারহানা লোপা। ফাইনালে শফিক ইনডিপেনডেন্ট টিভির মনিরুল আর লোপা রাইজিংবিডির সাবরিনা রশিদকে হারিয়েছেন।
পুরুষ দ্বৈতে রাইজিংবিডির সোহেল রানা-আতিক রহমান জুটি চ্যাম্পিয়ন এবং একই দলের শিবলি সাদিক-হাসান আলী জুটি রানার্স-আপ হয়েছে। অন্যদিকে মহিলা দ্বৈতের ফাইনালে রাইজিংবিডির সাবরিনা-তুহিন আফরোজ জুটিকে হারিয়ে শিরোপা জিতেছেন যমুনা টিভির শার্লি জাহান শিশির ও মারি ওহাব রুবি।
মহিলা এককের শিরোপা জিতেছেন ইনডিপেনডেন্ট টিভির ফারহানা লোপাসোমবার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এসএম সায়েমুল হক রাসেল, টুর্নামেন্টের সমন্বয়কারী এবং কুইন অব হার্টস-এর ম্যানেজিং ডিরেক্টর বোরহান আজাদ প্রমুখ।
এবারের প্রতিযোগিতায় ৩০টি প্রতিষ্ঠানের ৯৫ জন খেলোয়াড় অংশ নিয়েছেন।