দুজনের পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিংয়ে পিছিয়ে পড়ে জিয়া শিরোপা জিততে পারেননি, হয়েছেন রানারআপ।
সোনারগাঁও দাবা ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক এই আসরে সাত পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার ফাহাদ রহমান তৃতীয়, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল চতুর্থ, ফিদে মাস্টার সাইফ উদ্দিন লাভলু পঞ্চম হয়েছেন।
প্রতিযোগিতা হয়েছে পাঁচ দিন, ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে। চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু পেয়েছেন ৫০ হাজার টাকা ও রানারআপ জিয়া পান ৩০ হাজার টাকা।