এবারের প্রতিযোগিতায় ৪৭টি জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, সার্ভিসেস দল, বিশ্ববিদ্যালয়সহ মোট ৬৪টি দল অংশ নিচ্ছে। তাতে ১৭টি ওজন শ্রেণিতে ৫৯৩জন পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি ও প্রতিযোগিতার উপকমিটির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সেন্টু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা।