মুম্বাই দাবায় গ্র্যান্ডমাস্টার জিয়া পঞ্চম

জিয়াউর রহমানমুম্বাই আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবায় পঞ্চম হয়েছেন জিয়াউর রহমান।

সোমবার শেষ রাউন্ডে বেলারুশের স্তুপাক কিরিলের সঙ্গে ড্র করা জিয়ার ৯ ম্যাচ থেকে সংগ্রহ সাড়ে ৬ পয়েন্ট। ৫টি জয়, তিনটি ড্রয়ের বিপরীতে একটি ম্যাচে হার মেনেছেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার।

৭ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ার সারদানা ঋষি। সপ্তম রাউন্ডে এই আন্তর্জাতিক মাস্টারকে হারিয়েছিলেন জিয়া।

৫ পয়েন্ট নিয়ে ৩৪তম হয়েছেন ফিদে মাস্টার ফাহাদ রহমান। শেষ রাউন্ডে ফাহাদ হেরেছেন বেলারুশের গ্র্যান্ডমাস্টার আলেক্সান্দ্রভ আলেক্সিসের কাছে।

এছাড়া জুনিয়র বিভাগে ১৫তম হয়েছেন জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার।