একই অবস্থানে সিদ্দিকুর

বঙ্গবন্ধু কাপ ওপেনে চতুর্থ স্থানেই আছেন সিদ্দিকুরদ্বিতীয় রাউন্ড শেষে চতুর্থ স্থানে ছিলেন সিদ্দিকুর রহমান। বঙ্গবন্ধু কাপ ওপেনের তৃতীয় রাউন্ডেও একই অবস্থানে দেশসেরা গলফার।

শুক্রবার তিনটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করলেও কোনও বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেননি সিদ্দিকুর। সেজন্য তিনি সন্তুষ্ট, ‘আজ কোনও বোগি করিনি। এটা খুবই ভালো ব্যাপার। আজ আমি কম ভুল করেছি, যদিও বার্ডি কম হয়েছে। কিন্তু তিনটা দিন দারুণ কেটেছে আমার। সব মিলিয়ে ১১ আন্ডার পার আছে। আজ ১৫ নম্বর হোলে একটু সমস্যা হচ্ছিল। এখানে খারাপ করেছি। তবে সেজন্য বৃষ্টির দোষ দেবো না।’

শেষ রাউন্ডে ভালো কিছুর প্রত্যাশা দুটি এশিয়ান ট্যুর বিজয়ীর, ‘শেষ রাউন্ডে আরও ভালো করতে চাই। তাহলে লিডারবোর্ডে ওপরের দিকে থাকতে পারবো। আগেই বলেছিলাম, কোনও চাপ নিতে চাই না। তবে এখন মনে হচ্ছে কিছুটা চাপ এসে যাচ্ছে।’

পারের চেয়ে ১৮ শট কম খেলে শীর্ষস্থান ধরে রেখেছেন থাইল্যান্ডের সাদোম কায়েওকানজানা।