রবিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
চারদিন ব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেওয়া পুরুষ দলগুলো হলো- পাললিক গ্রুপ, অরুনিমা, বাগেরহাট জেলা, চট্টগ্রাম জেলা, এএনএইচ, স্ট্রাইড, নড়াইল জেলা ও বাংলাদেশ সেনাবাহিনী।
মহিলা বিভাগের দলগুলো হলো- আবাহনী লিমিটেড, স্ট্রাইড, বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা জেলা, পটুয়াখালী জেলা, বাগেরহাট ও স্ট্রাইড রেড।
১৫টি দলে প্রায় শতাধিক টিটি খেলোয়াড় অংশ নেবেন। প্রতিযোগিতার খেলাগুলো পুরুষ একক, মহিলা একক, পুরুষ দলগত ও মহিলা দলগত এই চারটি ইভেন্টে অনুষ্ঠিত হবে।
কাল সোমবার বেলা ৪টায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা উদ্বোধন করবেন ব্র্যাক এন্টারপ্রাইজের মার্কেটিং বিভাগের এজিএম সুরাইয়া সিদ্দিকা। সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও ফেডারেশনের সভাপতি আবদুল করিম।
/আরএম/এফআইআর/