আজ (সোমবার) বাংলাদেশ সময় বিকেলে করোনার ফল পাওয়া আরিফুল এখন নির্ভার। দুই-একদিনের মধ্যে আবারও অনুশীলনে মনোযোগ দিতে চাইছেন এই সাঁতারু।
ফ্রান্সের রোয়েন শহরে অলিম্পিকের বৃত্তি নিয়ে দীর্ঘমেয়াদে প্রশিক্ষণে রয়েছেন আরিফুল। ২০১৮ সাল থেকে সেখানে আছেন। থাকবেন ২০২১ অলিম্পিক পর্যন্ত। ইউরোপের দেশটিতে যাওয়ার পর টানা অনুশীলনে কোনও ছেদ পড়েনি। কিন্তু করোনার প্রকোপে মার্চের শুরু থেকে ঘরবন্দি হয়ে পড়েন। সেখানকার পরিস্থিতির উন্নতি হতেই মে মাসের শেষের দিকে আবার সাঁতার শুরু করেছেন তিনি।
বাংলা ট্রিবিউনকে আরিফুল বলেছেন, ‘গত বৃহস্পতিবার করোনা পরীক্ষা করিয়েছিলাম। আজ ফল পেলাম। নেগেটিভ এসেছে। এমনিতে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। তবে করোনা টেস্টে নেগেটিভ আসার পর আরও ভালো লাগছে। শিগগিরই পুলে নামতে আমার আর কোনও সমস্যা থাকলো না।’