জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে প্রাধান্য বিস্তার করে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী।
ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামের ফাইনালে নৌবাহিনীর পক্ষে সর্বোচ্চ স্কোরার সজিব ৩৯ ও মিঠুন ১৩ পয়েন্ট। অন্যদিকে বিমানবাহিনীর হয়ে তানভীর ও শিশির দুজনই ১৩ পয়েন্ট করে স্কোর করেন।
প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এছাড়া উপস্থিত ছিলেন বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কমান্ডার এ কে সরকার।