হাপা জাতীয় বেসবলে চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান

nonameবাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় হাপা জাতীয় বেসবলের শিরোপা জিতেছে সিরাজগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (এসকেএসপি)।
রবিবার বিকেলে পল্টন মাঠে প্রতিযোগিতার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে সিরাজগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ১২-১০ পয়েন্টে চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এ জয়ের ফলে জাতীয় বেসবল প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এসকেএসপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. আবুল হাসেম।

/আরএম/এফআইআর/