শরীরগঠন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু মঙ্গলবার

nonameবাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের আয়োজনে তিনদিন ব্যাপী জাতীয় ২৭তম সিনিয়র এবং ১২তম মাস্টার শরীরগঠন প্রতিযোগিতার প্রিজাজিং পর্ব শেষ হয়েছে আজ সোমবার।

সিনিয়র বিভাগে ৭টি ওজন শ্রেণি এবং মাস্টার বিভাগ থেকে সেরা ৬জন করে প্রতিযোগী চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছে। বাছাইকৃত সেরা ৬জন আগামীকাল মঙ্গলবার অংশ নেবেন চূড়ান্ত পর্বে। বিকেল ৪টা থেকে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শুরু হবে।

সোমবার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অবঃ) মো. সুবিদ আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অতিরিক্ত পরিচালক জনাব এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। এতে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ মো. নজরুল ইসলাম প্রমুখ।

এবারের প্রতিযোগিতায় আর্থিক সহযোগিতা করছে ওয়ালটন, ইটনা গ্রুপ, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টের শেপ-আপ, মাল্টি স্পোর্টস, জিএনসি লাইভ ওয়েল, মাল্টিট্রেড ইন্টারপ্রাইজ লি. ও আব্দুল মোনেম লিমিটেড।

/আরএম/এমআর/