তিন দিনব্যাপী প্রতিযোগিতায় ২৭ জন পুরুষ ও মহিলা আর্চার অংশ নিচ্ছে। খেলা হবে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক ও রিকার্ভ মিশ্র দলগত এবং কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।
রিকার্ভ পুরুষ একক ইভেন্টে রোমান সানা ৭২০-এর মধ্যে ৬৫৪ স্কোর অর্জন করে প্রথম হয়েছেন। ইমদাদুল হক মিলন ৬৪৯ স্কোর করে দ্বিতীয়, প্রদীপ্ত চাকমা ৬৪৮ স্কোর করে তৃতীয়, আব্দুর রহমান আলিফ ৬৪৫ স্কোর করে চতুর্থ ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৪০ স্কোর করে হয়েছেন পঞ্চম।
মেয়েদের ইভেন্টে মেহেনাজ আক্তার মনিরা প্রথম, ইতি খাতুন দ্বিতীয় ও দিয়া সিদ্দিকী তৃতীয় হয়েছেন। অন্য ইভেন্টগুলোর বাছাইও হয়েছে সোমবার।
আগামীকাল (মঙ্গলবার) সকাল ৯টা হতে এলিমিনেশন রাউন্ডের খেলা শুরু হবে।