বিশ্ব অ্যাথলেটিকসে বাংলাদেশের অবস্থান সবার শেষে! 

কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকস। সেখানে অংশ নিয়েছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। নিজের ইভেন্টে ভালো করতে পারেনি বিকেএসপির এই অ্যাথলেট। ৩৬ জনের মধ্যে তার স্থান সবার শেষে! হয়েছেন ৩৬তম। 

সুমাইয়ার ১০০ মিটার ইভেন্টটি আজ অনুষ্ঠিত হয়েছে। তিন নম্বর হিটে আট জনের মধ্যে অষ্টম হন এই ক্রীড়াবিদ। দৌড় শেষ করতে সময় নিয়েছেন ১২.৯১ সেকেন্ড। 

সেখানে অংশ নেওয়ার কথা ছিল ২০১৯ এর দ্রুততম মানব হাসান মিয়ার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় খেলতে যেতে পারেননি এই অ্যাথলেট।