বিওএর ডাচ-বাংলা অডিটোরিয়ামে পুরস্কার নিতে আসা ক্রীড়াবিদদের মধ্যে আনন্দের মধ্যেও একটি বিষাদের সুর ছিল। কারণ বিওএর সঙ্গে তিন বছরের সম্পর্ক ছিন্ন করে নিয়ম অনুযায়ী বিদায় নিলেন সভাপতি জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। এখন তার স্থলাভিষিক্ত হচ্ছেন নতুন সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। ২০১৩ সালে ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রা দ্বীপে অনুষ্ঠিত হয় তৃতীয় ইসলামিক সলিডারিটি গেমসে রিকার্ভ বো ইভেন্টে বাংলাদেশের আরচার ইমদাদুল হক মিলন রুপা জিতে দু’লাখ, তায়কোয়ান্ডো ডিসিপ্লিনের মাইনাস ৭৩ কেজি ওজন শ্রেণিতে শ্রাবনী বিশ্বাস ব্রোঞ্জপদক জিতে এক লাখ, ২০১৪ সালে স্কটল্যান্ডে অনুষ্ঠিত ২০তম কমনওয়েলথ গেমসের শ্যুটিং ডিসিপ্লিনের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপা জিতে পাঁচ লাখ, একই বছরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১৭তম এশিয়ান গেমসে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল রুপা জিতে ১০ লাখ এবং পুরুষ ক্রিকেট দল ও মহিলা কাবাডি দল ব্রোঞ্জপদক জেতে পাঁচ লাখ করে। গত বছর সেপ্টেম্বরে সামোয়ায় অনুষ্ঠিত পঞ্চম কমনওয়েলথ ইয়ুথ গেমসে পুরুষ আরচারির রিকার্ভ বো ইভেন্টে স্বর্ণজয়ী তামিমুল ইসলাম চার লাখ এবং মহিলাদের এই ইভেন্টে ব্রোঞ্জজয়ী আরচার নন্দিনী খান স্বপ্না এক লাখ টাকা অর্থ পুরস্কার পান।
এ সময় বিওএর সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, হারুনুর রশিদ, মিজানুর রহমান মানু, শেখ বশির আহমেদ, রাফিয়া আক্তার ডলি, মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, কোষাধ্যক্ষ কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন।
/আরএম/এফআইআর/