এর আগে প্রস্তুতি নিয়ে রাখলেও শ্রীলঙ্কা যাওয়া হয়নি। তবে এবার পুরো প্রস্তুতি নিয়ে নেপাল যাচ্ছে বাংলাদেশ টেনিস দল। নেপালের ললিতপুরে আইটিএফ অনূর্ধ্ব-১২ দলগত টেনিস প্রতিযোগিত হবে আগামী ১৩ থেকে ১৭ জুন। কাল শনিবার ৭ কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়বে ৭ সদস্যের লাল-সবুজ দল।
প্রতিযোগিতায় স্বাগতিক নেপাল ছাড়াও আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, ভূটান, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কার বালক এবং বালিকা টেনিস দল অংশগ্রহণ করবে।
নেপালে ভালো করতে পারলে কাজাখস্তানে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ আসবে। টেনিস ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক পরিমল সিংহ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এর আগে কোভিডসহ নানা কারণে দল শ্রীলঙ্কা যেতে পারেনি। এবার প্রস্তুতি নিয়েই দল নেপাল যাচ্ছে। আশা করছি, কিশোর-কিশোরিরা সেখানে ভালো ফল করবে।’
বাংলাদেশ দল
বালক বিভাগ: মো. রাজিব হোসেন, মো. মুশফিকুর রহমান আপন ও কাব্য গায়েন। দুজন যাচ্ছেন কোচ হয়ে। একজন হলেন মোজাহিদুল হক মন্টি ও অন্যজন দেলোয়ার হোসেন।