এই বিভাগে (৮০ ও ১০৭) মোট ১৮৭ কেজি তুলে স্বর্ণ জেতেন স্বাগতিক ভারতের কমলা শ্রেষ্ঠ। আর (৬১ ও ৮১) মোট ১৪২ কেজি তুলে ব্রোঞ্জ পান শ্রীলঙ্কার উমেরিয়া মোহিদীন।
এবারই প্রথম মহিলা ভারোত্তোলন ক্যাটাগরি সংযুক্ত করা হয়েছে এসএ গেমসে। এর আগে আন্তর্জাতিক পর্যায়ে ২০১০ সালে মালয়েশিয়াতে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন তিনি। ২০১২ সালে নেপালে প্রথম সাউথ এশিয়ান ভরোত্তোলন চ্যাম্পিয়নশিপে রৌপ্য জয়ের পর এসএ গেমসে তার ধারাবাহিকতা অব্যাহত থাকলো।
ফুলপতি চাকমার খেলা ও পুরস্কার বিতরণীর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের শেফ দ্য মিশন আশিকুর রহমান মিকু, ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি মুঞ্জর কাদের কোরাইশী, হবিগঞ্জ সিলেট মহিলা আসনের সংসদ আমাতুল কিবরীয়া, পুলিশ সুপার (সিআইডি) জান্নাত আরা ও ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদসহ অন্যান্যরা।
/আরএম/এফআইআর/