এবার রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন মাহফুজা

এসএস গেমসের চতুর্থ দিনে আজ সোমবার ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে এসএ গেমস রেকর্ডসহ স্বর্ণপদক জিতে চমক সৃষ্টি করলেন বাংলাদেশের মেয়ে মাহফুজা খাতুন শিলা। মাহফুজা


ভারতের গোহাটিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে এ রেকর্ড তৈরি করতে তিনি সময় নেন ৩৪.৮৮ সেকেন্ড। এর আগে গতকাল অপ্রত্যাশিতভাবে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণপদক জিতে নেন এই সাঁতারু।

এ নিয়ে এখন পর্যন্ত এসএস গেমসে তিনটি সোনা জিতলো বাংলাদেশ। যার মধ্যে দুটি স্বর্ণ এসেছে মাহফুজার হাত ধরে। বাকি একটি স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার।

/আরএম/এমআর/