মহিলা হ্যান্ডবলে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

১২ তম এসএ গেমসের ষষ্ঠ দিনে আজ মহিলা হ্যান্ডবলে টানা দ্বিতীয় জয় অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। আজ তারা পাকিস্তানকে হারিয়েছে ৩৮-২৪ পয়েন্টে। প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছিল। এসএ গেমস ২৩

হকিতে কাল শ্রীলঙ্কার বিপক্ষে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে খেলবে বাংলাদেশ। হকিতে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের কাছে ৮-১ ও ৬-০ গোলে হেরে যায়। গ্রুপ পর্বায়ে একমাত্র জয়টি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে। 

কাবিডি ডিসিপ্লিনে বাংলাদেশের পুরুষ ও মহিলা উভয় দলই জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। মহিলাদেও জয় ছিল ২৮-১৪ পয়েন্টে আর পুরুষরা জিতেছে ২৪-১৬ পয়েন্টে। মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রোনে বাংলাদেশের শ্যুটার নাফিসা তাবাসসুম, শারমিন শিল্পা ও আমিরা হামিদ যথাক্রমে সপ্তম, একাদশ ও দ্বাদশ স্থান অধিকার করেন।

পদক তালিকা:

দেশস্বর্ণরৌপ্যব্রোঞ্জ
ভারত১৩৭৭৮২০
শ্রীলঙ্কা২৫৪৮৭৫
পাকিস্তান২২৪২
বাংলাদেশ১০৪০
নেপাল১২১৯
আফগানিস্তান১১
মালদ্বীপ 
ভুটান   

 

/আরএম/এমআর/