আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপে দুই আসর শেষে বাংলাদেশ পঞ্চম হয়েছে। টেনিসের দ্বিতীয় আসরের শেষ দিন বৃহস্পতিবারও ব্যর্থ হয়েছে স্বাগতিকরা।
দুটি টুর্নামেন্টের ফলাফলের ওপর ভিত্তি করে অংশগ্রহণকারী ১০টি দেশের মধ্যে চ্যাম্পিয়ন, রানার-আপ, তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারিত হয়েছে। এর মধ্যে চাইনিজ তাইপে প্রথম, পাকিস্তান দ্বিতীয়, মিয়ানমার তৃতীয় ও নেপাল চতুর্থ স্থান পেয়ে ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছে। স্বাগতিক বাংলাদেশ পঞ্চমস্থান অর্জন করায় তারা মূল পর্বে যেতে পারেনি।
শেষ দিনে প্রধান অতিথি হিসেবে ক্রীড়াপ্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে. চৌধুরী ও আইটিএফ ডেভলপমেন্ট অফিসার জনাথন স্টাবস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।