রেটিং দাবা চ্যাম্পিয়ন খুশবু পেলেন ২০ হাজার টাকা

বেগম লায়লা আলম ১৩তম ফিদে রেটিং মহিলা দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ওয়ারসিয়া খুশবু। 

ওয়ারসিয়া খুশবু ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে শিরোপা নিশ্চিত করেছেন। সাড়ে পাঁচ পয়েন্ট করে অর্জন করেছেন ৪ খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা রানার-আপ, ইশরাত জাহান দিবা তৃতীয়, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম চতুর্থ ও নুশরাত জাহান আলো পঞ্চম স্থান অর্জন করেছেন।
 
৬ খেলোয়াড় পাঁচ পয়েন্ট করে অর্জন করেছেন। টাইব্রেকিং পদ্ধতিতে ওয়াদিফা আহমেদ ষষ্ঠ, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা সপ্তম, ওমনিয়া বিনতে ইউসুফ লুবাব অষ্টম, নুশরাত জাহান নবম, আফিরিন জাহান মুনিয়া দশম ও তিতাস ক্লাবের জাহানারা হক রুনু একাদশ স্থান পেয়েছেন। 

৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত ইভেন্টে ৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। বিজয়ীদের মাঝে নগদ এক লক্ষ টাকার অর্থ পুরস্কার বিতরণ করা হয়েছে। চ্যাম্পিয়ন ওয়ারসিয়া খুশবু বিশ হাজার টাকা, রানার-আপ ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা পনেরো হাজার টাকা ও তৃতীয় ইশরাত জাহান দিবা দশ হাজার টাকার অর্থ পুরস্কার পেয়েছেন।