হাফ ম্যারাথনে সেরা বাংলাদেশের আমিনুর ও জাপানের ইরিলিকি

‘সুস্থ থাকতে দৌড়ের বিকল্প নেই’  স্লোগান সামনে রেখে যশোরে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এতে সেরা হয়েছেন বাংলাদেশের আমিনুর রহমান ও জাপানের ইরিলিক ইকি।

যশোর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ থেকে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দৌড় শুরু করে সেলফির মোড় হয়ে রানাররা আবারও শুরুর প্রান্তে ফিরে আসেন।

সেইলরের পৃষ্ঠপোষকতায় এ হাফ ম্যারাথনে ২১, ১০ ও ৩ কিলোমিটার বিভাগে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩০০ নারী-পুরুষ অংশ নেন।

এতে ২১ কিলোমিটারে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন আমিনুর রহমান এবং নারী বিভাগে সেরা হয়েছেন জাপানের ইরিলিক ইকি।

১০ কিলোমিটারে পুরুষ বিভাগে মোহাম্মদ আলামিন ও নারী বিভাগে প্রথম হন জুবায়রা জাহানারা।

এ ছাড়া সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ কিলোমিটার দূরত্ব বিভাগের একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়।