ইরানের উর্মিয়া শহরে দ্বিতীয় যুব বিশ্বকাপ কাবাডিতে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে হেরেছে বাংলাদেশ। বুধবার (১ মার্চ) শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই জমে ওঠেনি, ৭৪-২৩ পয়েন্টে হার মানেন রায়হান-জুয়েলরা।
আগের দিন থাইল্যান্ডের বিপক্ষে জেতা বাংলাদেশ ১২ জাতির এই টুর্নামেন্টে সি গ্রুপ রানার্সআপ হয়েছে। গ্রুপ সেরা হয়েছে ভারত। বৃহস্পতিবার (২ মার্চ) সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লাল-সবুজ দল লড়বে আরেক শক্তিশালী দল ইরানের বিপক্ষে।
বাংলাদেশ দল
রোহন মিয়া, তসলিম উদ্দিন, জুয়েল ইসলাম, আবু রায়হান, ইব্রাহিম খলিল, মাহবুবুর রহমান ইমরান, মো. ফেরদৌস, আবুজার সরকার, উজ্জাপন চাকমা, নাহিদ হাসান, শাহ মোহাম্মদ শাহান ও মহিম হোসাইন।