বিএসজেএ’র সভাপতি সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ১৯তম দ্বি-বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে ২০২৩—২৪ সালের নতুন কার্যনির্বাহী পরিষদের নামও ঘোষণা করা হয়েছে। কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদের মধ্যে সভাপতি, সহ—সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক ও ছয়টি সদস্য পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা হয়নি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ টি এম সাইদুজ্জামান (কালের কণ্ঠ)। সহ—সভাপতির ৩টি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ সাইদুর রহমান শামীম (চ্যানেল আই), রায়হান আল মুঘনি (গ্লোবাল স্পোর্টস ডট কম) ও বর্ষণ কবীর (এনটিভি)।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আনিসুর রহমান (ডেইলি স্টার)। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এস এম সুমন (বৈশাখী টেলিভিশন)। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিনহাজ উদ্দিন খান (ঢাকা ট্রিবিউন)।

নির্বাহী সদস্যের ৬টি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাজহার উদ্দিন অমি(ডেইলি স্টার), আহমেদ রাকিব (টি—স্পোর্টস),মানজুর মোরশেদ (যমুনা টিভি), জ্যোতির্ময় মণ্ডল (যুগান্তর),রবিউল ইসলাম (বাংলা ট্রিবিউন) ও ইয়াছিন হাসান (রাইজিং বিডি)।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসজেএ’র সাবেক সভাপতি  মঞ্জুরুল হক। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিএসজেএ’র সিনিয়র সদস্য মোস্তাফিজুর রহমান মামুন ও  বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু।