ভারতের অরুণাচল প্রদেশের ইটানগরে সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সোনার পদক জেতা হলো না বাংলাদেশ দলের।
অনূর্ধ্ব-১৯ বিভাগে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা তিন দলেরই পয়েন্ট সমান হওয়ায় টাই হয়ে যায়। পরবর্তীতে প্রত্যেক ম্যাচের সেট স্কোর হিসাব করে নেপাল স্বর্ণপদক, শ্রীলঙ্কা রৌপ্য ও বাংলাদেশ ব্রোঞ্জ পদক লাভ করে।
বাংলাদেশ রবিবার শুধু নেপালের বিপক্ষে একটি সেটও যদি জিততো, তাহলে গতবারের সোনার পদক ধরে রাখা যেতো। কিন্তু সেটা হলো না।
এদিকে বালক অনূর্ধ্ব-১৫ বিভাগেও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।