সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে ফাইনালে বাংলাদেশ

ভারতের অরুণাচল প্রদেশে সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট টেবিল টেনিসে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বিভাগে বাংলাদেশ বালক দল দ্বৈত ইভেন্টের ফাইনালে উঠেছে। 

মঙ্গলবার অনূর্ধ্ব-১৫ দলের হাসিব-মাহি জুটি সেমিফাইনালে মালদ্বীপের  ওমায়ের-লতিফকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে ওঠে। 

অন্যদিকে অনূর্ধ্ব-১৯ দলের হৃদয়-রামহিম জুটি নেপালের বিশ্ব-বিশালকে ৩-০ সেটে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে। এর আগে কোয়ার্টার ফাইনালে মালদ্বীপকে ৩-০ সেটে হারায় বাংলাদেশ।   

বুধবার ফাইনালে দুই ইভেন্টেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।