থাইল্যান্ডে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে ইমরানুর রহমানের পর এবার ২০০ মিটারের সেমিফাইনালে উঠেছেন জহির রায়হান।
আজ শনিবার হিটে জহির ২১ দশমিক ৬৭ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন। ২০০ মিটারে ৫টি হিট হয়েছে। প্রতি হিট থেকে প্রথম চারজন এবং অবশিষ্টদের মধ্য থেকে সেরা চার টাইমিংধারী সেমিফাইনালে উঠেছেন।
জহির দুই নম্বর হিটে চতুর্থ হন। আজ বিকালে সেমিফাইনালে প্রথম হিটে খেলবেন তিনি।
এর আগে জহির ২০১৭ সালে কেনিয়ার নাইরোবিতে যুব অ্যাথলেটিকস ৪০০ মিটার ইভেন্টে সেমিফাইনালে উঠে চমকে দেন। ২০২১ সালে টোকিও অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তবে ওই বছরই নারী নির্যাতনের ঘটনায় জেল খাটতে হয় তাকে। জটিলতা কাটিয়ে ট্র্যাকে দারুণভাবে ফিরেছেন জহির।