হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ২৩তম ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে ১৯-২৭ আগস্ট। এশিয়ান ইনডোরে স্বর্ণজয়ী অ্যাথলেট ইমরানুর রহমান সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
লন্ডনে বেড়ে ওঠা অ্যাথলেট ইমরানুর যুক্তরাজ্য থেকে কাল বুদাপেস্টের উদ্দেশে রওনা দেবেন। সেখানে নিজের প্রিয় ১০০ মিটার ইভেন্টে অংশগ্রহণ করার কথা রয়েছে। এবারের বিশ্ব অ্যাথলেটিকসে ইমরানুর আগের চেয়ে ভালো টাইমিং করার পাশপাশি সরাসরি অলিম্পিকে কোয়ালিফাই করার আশাবাদ ব্যক্ত করেছেন।