২৬ থেকে ২৮ অক্টোবর জাতীয় সামার অ্যাথলেটিকস বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু 'রাজনৈতিক অস্থিরতার' কারণে এই সময়ে হয়নি।
অ্যাথলেটিকস ফেডারেশন নতুন করে জাতীয় আসরের তারিখ দিয়েছে। ১৭তম আসরটি আগামী ১০ ও ১১ নভেম্বর হবে। তবে এবার সময়ক্ষণ একদিন কমিয়ে আনা হয়েছে।
প্রতিযোগিতার ম্যারাথন ও হ্যামার থ্রো আগেই আগামী ৮ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে হবে।
যে সব সংস্থা এরই মধ্যে এন্ট্রি ও রেজিস্ট্রেশন করেছে তাদের এবার আর করতে হবে না।
এবারের এই আসরের সঙ্গে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিকস আবার ফিরতে যাচ্ছে।
সংস্কারের কারণে এতদিন খেলা হয়নি সেখানে। এখন নতুন টার্ফে দৌড়াবেন অ্যাথলেটরা।