বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ও কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় থাকছে রানার গ্রুপ।
টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল ছাড়াও অংশ নিচ্ছে আফগানিস্তান, ভুটান, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার শ্রেষ্ঠ অ্যামেচার গলফারগণ। ১৯জন বিদেশি গলফারসহ সর্বমোট ১৯০ জন গলফার (পুরুষ ১৬০, মহিলা ৩০) এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
বাংলাদেশের খেলোয়াড়রা হচ্ছেন- মোহাম্মদ আকবর হোসেন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ রিপন, সোনিয়া আকতার, লিজা আকতার, নাসিমা আকতার, জাকিয়া সুলতানা, লিমা আকতার ও রিঙ্কি আকতার।
উদ্বোধন অনুষ্ঠানে আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান সেলিম আখতার (অব.) বলেন, ‘গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও তাদের শিরোপা অক্ষুণ্ন রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের গলফাররা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।’
বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকি বলেন, ‘অপেশাদার থেকে পেশাদারে রূপান্তরিত হওয়ার টুর্নামেন্ট হলো বাংলাদেশ অ্যামেচার গলফ। আমরা আশা করি এই টুর্নামেন্ট থেকে আরও কজন খেলোয়াড় শীর্ষ পর্যায়ের দিকে এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), বাংলাদেশ গলফ ফেডারেশনের যুগ্ন-সচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হক (অব.) ও কুর্মিটোলা গলফ ক্লাবের জেনারেল ম্যানেজার গলফ অপারেশনস লে. কর্নেল মো. আব্দুল বারি (অব.)।
ছবি: সাজ্জাদ হোসেন।
/আরএম/এফআইআর/