টাইব্রেকিংয়ে ফাহাদের শিরোপা

৪৮তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চ্যাম্পিয়ন ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন রানারআপ হয়েছেন।

ফাহাদ ও মিনহাজ উভয়েই ৯ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পান। টাইব্রেকিংয়ে বুশলজ স্কোরে ফাহাদ চ্যাম্পিয়ন হন।

ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে বিমানের ফিদে মাস্টার নাইম হক তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় চতুর্থ, বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম ও পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরী ষষ্ঠ হন। 

সাড়ে পাঁচ পয়েন্ট করে অর্জন করেন ৮ জন খেলোয়াড়। টাইব্রেকিংয়ে পদ্ধতিতে সপ্তম বরিশালের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, অষ্টম নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, নবম বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, দশম নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ১১তম রাজবাড়ীর অমিত বিক্রম রায়, ১২তম ঢাকা সিটির ফিরোজ আহমেদ, ১৩তম মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার মো. শওকত বিন ওসমান শাওন এবং ১৪তম তিতাস গ্যাসের ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম। 

প্রথম হতে একাদশ স্থান প্রাপ্তরা সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছেন।