শনিবার জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন

৩০ নভেম্বর শনিবার রাজধানীর অদূরে পূর্বাচলের জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনুষ্ঠিত হতে যাচ্ছে জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন। ম্যারাথনের আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিসট্যান্স রেইসেস (এইমস) স্বীকৃত এই হাফ ম্যারাথনে প্রতিযোগিরা জলসিঁড়ি আবাসিক এলাকার ভেতর ২১.০৯ কিলোমিটার দৌড়াবেন। 

ম্যারথনটি জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের সামনে থেকে শুরু হয়ে, গোটা জলসিঁড়ি আবাসন এলাকার বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের সামনেই শেষ হবে। এ বিষয়ে রানবাংলার ওয়েবসাইটে (www.run-bangla.com) বিস্তারিত জানা যাবে।

‘জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪’ ইভেন্টের মূল স্পন্সর বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ‘জলসিঁড়ি আবাসন’ এবং এই হাফ ম্যারাথন ইভেন্টটি পাওয়ারড বাই তুরাগ একটিভ! ইভেন্টের গোল্ড স্পন্সর হিসাবে থাকছে ট্রাস্ট ব্যাংক পিএলসি, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, সিটি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং নির্মাণ সংস্থা ভেন্ট্রা ইন্টারন্যাশনাল। ইভেন্টের অন্যান্য সম্মানিত স্পন্সর হিসাবে রয়েছে আল-মুসাউইর কনস্ট্রাকশন, বার্জার, ইউনিমার্ট, সেনা কল্যাণ সংস্থা, লংকা বাংলা সিকিউরিটিজ, ইন্টেল এক্সিস, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, আর্মি ফার্মা, প্রাণ এবং ইউনিভার্সিটি অব স্কলার্স।