এর আগে শুটারদের জন্য জার্মানি থেকে পিস্তল ও রাইফেল এসেছিল। এবার শুটিং ফেডারেশন আমদানিকৃত ৯ লাখ গুলি হাতে পেয়েছে। আজ ঢাকার কাস্টমস এর সকল কার্যক্রম শেষে আরডব্লিউএস কোম্পানি হতে ৯ লাখ পয়েন্ট ২২ বোর গুলি ফেডারেশনে এসে পৌঁছেছে।
গুলিগুলো পিস্তল ও রাইফেল দুই ইভেন্টের শুটারদের ব্যবহারের জন্য আনা হয়েছে। প্রতিটি গুলির দাম পড়েছে ৩০ টাকার ওপরে। এছাড়া শুল্ক লেগেছে ৪৪ লাখ টাকার মতো। সবমিলিয়ে শুটিং ফেডারেশনের তিন কোটি ১৫ লাখের বেশি টাকা ব্যয় হয়েছে।
শুটিং ফেডারেশনের কর্মকর্তা মোস্তাক ওয়াইজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দেড় বছর আগে এসব গুলি অর্ডার করা হয়েছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানান কারণে বিলম্বের পর তা আজ ফেডারেশন বুঝে পেয়েছে। এতে শুটিং ক্রীড়ার উন্নয়নে আমরা আরও একধাপ এগিয়ে যাবে, এই প্রত্যাশা বর্তমান কমিটির সকল সদস্যদের।’