‘ফেয়ার অ্যান্ড লাভলি ফাউন্ডেশন ক্রীড়াঙ্গনের অদম্য নারী’ শীর্ষক এই অনুষ্ঠান আগামী শনিবার অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার মিলনায়তনে। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
এখানে ব্যক্তিগত ও দলগত ইভেন্টে স্বর্ণজয়ী নারী অ্যাথলেটদের সম্মাননা জানানো হবে। ১৮জন নারী ক্রীড়াবিদ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন, বাজিয়েছেন জাতীয় সঙ্গীত। অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এক মঞ্চে উঠবেন এই অ্যাথলেটরা। একই অনুষ্ঠানে বাংলাদেশের নারীদের খেলাধুলার অগ্রদূত রানী হামিদকে দেওয়া হবে আজীবন সম্মাননা।
বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এ সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিব, ক্রীড়াঙ্গনের অদম্য নারী অনুষ্ঠানের আয়োজক কমিটির চেয়ারম্যান ও সমিতির সাবেক সভাপতি হাসানউল্লাহ খান রানা ও কো চেয়ারম্যান এবং মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন্নাহার ডানা।
অ্যাথলেট ডিসিপ্লিন
মাহফুজা খাতুন শিলা সাঁতার
মাবিয়া আক্তার সীমান্ত ভারত্তোলন
কারমিন ফারজানা রুমি তায়কোয়ান্দো
শাম্মী আক্তার তায়কোয়ান্দো
মুন্নিখানম কারাতে
জ উ প্রু কারাতে
উসাইনু মারমা কারাতে
মরিয়ম খাতুন কারাতে
ইতি ইসলাম উশু
শারমিন আক্তার রত্না শ্যুটিং
সৈয়দা সাদিয়া সুলতানা শ্যুটিং
তৃপ্তি দত্ত শ্যুটিং
শারমিন আক্তার শ্যুটিং
ফৌজিয়া হুদা জুঁই অ্যাথলেটিকস
লাভলী চৌধুরী আঁখি শ্যুটিং
রহিমা খানম যুঁথি অ্যাথলেটিকস
সাবরিনা সুলতানা শ্যুটিং
কাজী শাহানা পারভীন শ্যুটিং
/আরএম/এফআইআর/