এশিয়ান গেমস পুরুষ কাবাডিতে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। আজ বিকালে চাইনিজ তাইপেকে হারাতে পারলে সেমিফাইনাল ও পদকের লড়াইয়ে নিজেদের অবস্থান অনেকটাই দৃঢ় করতে পারবে বাংলাদেশ।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথমার্ধে দুই দলের পয়েন্টের ব্যবধান ছিল মাত্র এক। বাংলাদেশ ১৭ পয়েন্ট সংগ্রহ করলেও কোরিয়া পায় ১৬। বিরতির পরও লড়াই জমে ওঠে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ২২ পয়েন্ট যোগ করে। কোরিয়া পায় ১৯। শেষ পর্যন্ত ৩৯-৩৫ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এবারের পুরুষ কাবাডিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপান। গ্রুপ থেকেও দুই দল সেমিফাইনালে উঠবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ নিয়েই হবে শেষ চারের লড়াই।