এই জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করলেন বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বর এই তারকা।
ক্যারিয়ারে জকোভিচের এটা দ্বাদশ গ্র্যান্ড স্ল্যাম জয়। এরআগে অস্ট্রেলিয়ান ওপেনে ছয়বার, উইম্বলডনে তিনবার ও ইউএস ওপেনে দুইবার চ্যাম্পিয়ন হলেও একমাত্র ফ্রান্সের এই গ্র্যান্ড স্ল্যামটি জেতা হয়নি জকোভিচের।
এখানে ২০১২, ২০১৪, ২০১৫ আসরেও ফাইনালে উঠেছিলেন জকোভিচ। অবশেষে চতুর্থ প্রচেষ্টায় ক্লে কোর্টের এই টুর্নামেন্টে সাফল্য পেলেন।
উল্লেখ্য, এই জয়ের মধ্য দিয়ে ১৯৬৯ সালের পর টানা চারটি গ্র্যান্ড স্ল্যাম জেতার কীর্তি গড়লেন জকোভিচ।
/এফআইআর/