তবে সব কিছু এখনও চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে রুশ টেনিস ফেডারেশনের সভাপতি শামিল তারপিসচেভ বলেন, ‘সবকিছু চূড়ান্ত হবে আগামী সেপ্টেম্বরে। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে জানুয়ারিতে তার খেলার সম্ভাবনা রয়েছে।’
র্যাংকিংয়ের সাবেক এক নম্বর শারাপোভা ডোপ টেস্টে ধরা পরার পর দুই বছরের জন্য নিষিদ্ধ হন। এমনকি ২৯ বছর বয়সী শারাপোভাকে রিও অলিম্পিকে খেলাতে এন্ট্রি লিস্টে রেখেছিল রাশিয়া। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালত রায় দেওয়ার সময় পেছানোতে সেটি আর সম্ভব হয়নি।
/এফআইআর/