বাহরাইনে ডেভিস কাপ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫ এ চতুর্থ দিনের খেলায় ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারণী খেলায় হেরেছে বাংলাদেশ দল। গুয়ামের কাছে তারা হেরেছে ০-৩ ম্যাচে।
প্রথম এককে বাংলাদেশের হানিফ মুন্না ৪-৬, ০-৬ গেমে গুয়ামের ডানিয়েল এবং জারিফ আবরার ৬-৪, ৪-৬, ৩-৬ গেমে গুয়ামের ক্যামাচোর কাছে হেরে গেছেন। দ্বৈতের খেলায় বাংলাদেশের জারিফ ও রুস্তম জুটি ০-৬, ৪-৬ গেমে গুয়ামের দৃক ও আরমানের কাছে হেরে যান। টুর্নামেন্টে বাংলাদেশ ১৫টি দলের মধ্যে ৬ষ্ঠ স্থান পেয়েছে। প্রতিযোগিতায় স্বাগতিক বাহরাইন, বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, ইয়েমেন, নেপাল, তাজিকিস্তান, গুয়াম, তুর্কমেনিস্তান, নর্দার্ন ম্যারিনা আইল্যান্ড ও ফিলিপাইন দল অংশগ্রহণ করেছে।