আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপস টেনিসে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বালিকা দ্বৈতে খেলা বাংলাদেশের খেলোয়াড়রা।
কম্বোডিয়াতে বৃহস্পতিবার বালিকা দ্বৈতে বাংলাদেশের মাসতুরা আফরিন ও জান্নাত হাওলাদার জুটি ৬-০, ৬-১ গেমে ভূটানের সুমেরু ইয়ানচেং ও ইথ্রো ইধ্যানমাকে হারিয়ে সেমিফাইনালে উঠে। তবে ফাইনালে উঠার লড়াইয়ে মাসতুরা ও জান্নাত জুটি ১-৬, ২-৬ গেমে সিঙ্গাপুরের জিশি ওয়াং ও হান্নাহ টায় জুটির কাছে হেরে যায়।
অন্য ইভেন্টেও মেলেনি সুখবর। বালক বিভাগে বাংলাদেশের আল রাফি ৩-৬, ০-৬ গেমে পাকিস্তানের মুহাম্মদ গিলের কাছে হেরে গেছেন।
বালিকা এককে বাংলাদেশের মাসতুরা আফরিন ৭-৫, ৪-৬, ৫-১০ গেমে ভিয়েতনামের দিন গুয়েন এবং বাংলাদেশের জান্নাত হাওলাদার ৩-৬, ৩-৬ গেমে সিঙ্গাপুরের হান্নাহ তাইয়ের কাছে হেরে গেছেন।