এর আগে সকালে মাঠে পৌঁছে অনুশীলনের ফাঁকে এ ম্যাচে অভিষিক্ত তাসকিন আহমেদ, শুভাশিষ রায়কে পরিয়ে দেওয়া হয় অভিষেকের টুপি। তাসকিনকে টুপি পরিয়ে দেন তার বর্তমান গুরু কোর্টনি ওয়ালশ। আর ক্যাপ্টেন মুশফিকুর রহিম টুপি পরান শুভাশিষকে।
আকাশ এখন এখানে মেঘলা। দুপুরে লাঞ্চের আগে পরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এখানে আবহাওয়া ক্ষণে ক্ষণে বদলায়।
উল্লেখ্য নিউজিল্যান্ডে সফরে জয় খরার শিকার বাংলাদেশের এটি শেষ সংগ্রাম পর্ব।
/কেআর/