মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি জিতলেই এক ম্যাচ হাতে রেখে বিদেশের মাটিতে পঞ্চমবারের মতো সিরিজ জয় নিশ্চিত করবে মাশরাফিরা।
এই মুহূর্তে মাশরাফির ভাবনা শুধু দ্বিতীয় ম্যাচ নিয়েই। তিনি তৃতীয় ম্যাচ কিংবা হোয়াটওয়াশ নিয়ে বিন্দুমাত্র ভাবতে চান না। প্রতিপক্ষকে সম্মান দিয়ে তিনি বলেছেন, ‘আমি আগেও বলেছিলাম সিরিজ জিতলে আমাদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে। এই মুহূর্তে আমি ৩-০ ব্যবধানে জয় নিয়ে ভাবছি না। আমরা একটি ম্যাচ জেতার পর খুব তাড়াতাড়ি শুনে ফেলি ৩-০, ৩-০! এটা খেলোয়াড়দের জন্য চাপের। আমার মনে হয় এখান থেকে বাইরে বের হওয়া ভালো। ম্যাচ ধরে ধরে খেলা সবচেয়ে সুবিধাজনক।’
মাশরাফি আরও যোগ করেছেন, ‘প্রথম ম্যাচ জিতেছি, এখন দ্বিতীয় ম্যাচে মন দেওয়া উচিত। সব সময় কথা হয় ৩-০ বা ৫-০ নিয়ে, অন্য দলও তো খেলতে আসে। তারা তাদের সেরা চেষ্টাও তো করবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলে জিততে পারলে পরের ম্যাচ নিয়ে তখন ভাবা যাবে।’
/আরআই/এফএইচএম/