শনিবার রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি’র এমআইএসটি রোবটিক্স ক্লাবের আয়োজনে রোবলুশন ২০১৬ উদ্বোধন করেন তিনি। ২৩৩টি টিম প্রতিযোগিতায় অংশ নেয়। ৭টি ক্যাটাগরিতে নিজের তৈরি রোবটের সক্ষমতার লড়াইয়ে মেতে উঠে তরুণ-তরুণীরা। রোবট নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয় ৩৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আরও পড়ুন: আজ কি বৃষ্টি হবে?
জাফর ইকবাল ছাড়াও দিনব্যাপী এ প্রতিযোগিতা উদ্বোধন করেন আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার। এসময় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির কা্উন্সিলর গোচ্ছাম ই হায়দার, চিফ প্যাট্রোন সোহাইল হোসেন খান উপস্থিত ছিলেন।
আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার বলেন,আমাদের দেশীয় প্রযুক্তিকে উৎসাহিত করতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি মাসে নতুন প্রযুক্তি নিয়ে কোন উদ্ভাবনী প্রকল্পে অর্থায়ন করা হবে। যে কেউ চাইলে নিজেদের প্রজেক্টগুলো আইসিটি বিভাগে ওয়েব সা্ইটের মাধ্যমে জমা দিতে পারবেন। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সকলকে আরও বেশি প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে।
আরও পড়ুন: মহান মে দিবস আজ
এমআইএসটি রোবটিক্স ক্লাবের প্রেসিডেন্ট সামিন রহমান বলেন, ৭টি ক্যাটাগরির প্রতিযোগিতার মধ্যে লাইন ফলোয়ারে ৯৩টি টিম, প্রজেক্ট শো’তে ৪০ টি টিম, পোস্টার প্রেজেন্টশনে ১১টি টিম,কোয়াড কপ্টার রেসিং এ ১৭ টি, রোবা ফাইটে ৩০টি, রোবট অলিম্পিয়াড ১৭টি টিম, রুবিক্স কি’তে ২৫টি টিম অংশ নিয়েছে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় ।
/সিএ/ এমএসএম/