ওয়াইফাই প্রযুক্তির ক্যানন প্রিন্টার

বলা হচ্ছে প্রিন্টার ৩টি সম্পর্কে

প্রিন্টার নির্মাতা প্রতিষ্ঠান ক্যাননের ওয়াই-ফাই প্রযুক্তিসহ তিনটি নতুন প্রিন্টার নিয়ে এলো জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেড। জি-সিরিজের তিনটি প্রিন্টারেরে মধ্যে একটি (জি-৩০০০) মডেলে রয়েছে ওয়াই-ফাই প্রযুক্তি। মোবাইলফোন, ল্যাপটপ ও ব্যক্তিগত কম্পিউটার থেকে ওয়াই-ফাইয়ের মাধ্যমে প্রিন্ট দেওয়া যাবে এটি থেকে। অন্যদুটি মডেল হলো জি-১০০০ (১২ হাজার টাকা) ও জি-২০০০ (১৪ হাজার টাকা)।

বুধবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রিন্টারগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফি। তিনি জানান,ক্যানন প্রিন্টারে একটি ব্যাপক পরিবর্তন আসছে। ক্যাননের ২৭৭২ মডেলের প্রিন্টার আর থাকছে না। ক্যানন এর উৎপাদন বন্ধ করে দিয়েছে। তিনি আরও জানান, ৩১০০ মডেলের লেজার প্রিন্টারও ক্যানন আগামী জুনের পরে আর উৎপাদন করবে না।

তিনি বলেন, ওয়াইফাই প্রযুক্তির জি-৩০০০ মডেলের প্রিন্টারটির দাম ১৮ হাজার টাকা। আমাদের ধারণাও চেয়েও প্রিন্টার ৩টি বাজারে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

তবে তিনি উল্লেখ করেন, প্রিন্টারের কালিতে ১৬০ শতাংশের বেশি আমদানি শুল্ক থাকায় বাজার নকল কালিতে সয়লাব। অবৈধ পথেও অনেক কালি দেশে আসছে। এতে করে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। তিনি কালির ওপর আরোপিত শুল্ক কমানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ক্যানন প্রিন্টার তৈরি করলেও জাপানের বাইরে কালি, টোনার ও কার্ট্রিজ তৈরি করে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক নজরুল ইসলাম চৌধুরী-সহ আরও অনেকে।

অনুষ্ঠানে জানানো হয়, জি সিরিজের প্রিন্টারগুলোতে হাইব্রিড ইঙ্ক সিস্টেমে ব্যবহার হেয়ছে। এতে পিগমেন্ট কালো কালি এবং ডাই কালার কালি ব্যবহার করা যাবে। এক মিনিটে ফোর-আর বর্ডারবিহীন ছবি প্রিন্ট করা যাবে, এমনকি এ-ফোর সাইজও ফটো প্রিন্ট করা যাবে।

জি-১০০০ হলো সিঙ্গল ফাংশনের প্রিন্টার। জি-২০০০-প্রিন্ট, স্ক্যান ও ফটোকপি করা যাবে। আর জি-৩০০০-এ প্রিন্ট, স্ক্যান, ফটোকপি করা যাবে এবং এতে ওয়াই-ফাইসহ ক্লাউড প্রিন্টিং ফিচার সাপোর্ট করে।

/এইচএএইচ/

 অারও পড়তে পারেন: মোবাইলফোন প্রযুক্তি নিয়ে সম্মেলন শনিবার