ছাড় ও উপহারের ল্যাপটপ মেলা শুক্রবার থেকে

ল্যাপটপ মেলা

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ল্যাপটপ মেলা ‘সামার ল্যাপটপ ফেয়ার-২০১৬।’  

মেলা আয়োজক এক্সপো মেকারের এটি ১৭তম ল্যাপটপ মেলা। এতে ৪টি প্যাভিলিয়ন, ৭টি মিনি প্যাভিলিয়ন ও ৫৪টি স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।

এবারের মেলায় বড় ধরনের মূল্যছাড় থাকছে। এছাড়া একটি ল্যাপটপ কিনে আরেকটি ল্যাপটপ পাওয়ারও সুযোগ থাকছে। নির্দিষ্ট মডেলের সব ল্যাপটপের সঙ্গে একটি করে স্মার্টফোনও পাবেন ক্রেতারা। দেশের যেকোনও কম্পিউটার বাজারের চেয়ে এই ৩ দিন মেলায় কম দামে ল্যাপটপ পাওয়া যাবে। যেখানে ক্রেতারা যাচাই-বাছাই করে কেনার সুযোগ পায়।

এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান ও মেলার সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, আগের মেলাগুলোয় শিক্ষার্থী, তরুণ প্রজন্মসহ সবার অংশগ্রহণ ছিলো প্রত্যাশার চেয়েও বেশি। আমাদের প্রত্যাশা, এবারের মেলা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লাভা, লেনোভো, তোশিবা, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, মাইক্রোল্যাব, অ্যাভিরা, ইসেট অ্যান্টিভাইরাস, ইন্টেল সিকিউরিটি, রাপু, এ-ডাটা, পান্ডা ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।

এই প্রদর্শনীতে পাওয়া যাবে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের খুচরা যন্ত্রাংশ পাওয়া যাবে। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এবারের মেলার সহ-পৃষ্ঠপোষক ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, ডেল ও এইচপি। এছাড়া স্মার্টফোন পার্টনার হিসেবে লাভা।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে।

/এইচএএইচ/ 

আরও পড়তে পারেন: ডেস্কটপে হোয়াটসঅ্যাপ