বিশ্বের ৯০টি দেশে চালানো হয়েছিল এই সমীক্ষা। এতে দেখা গেছে, সকালে বাড়ি থেকে অফিসে যাওয়ার আগে ৪২ শতাংশ মানুষ, সবার আগে দেখে নেন, তাদের ফোনে যথেষ্ঠ পরিমাণ চার্জ আছে কিনা। অফিস বা স্কুল কলেজে থাকা ৩২ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী, বিকেলের পর থেকেই ঘনঘন ফোনের চার্জ পরীক্ষা করে নেন। বিশেষজ্ঞদের মতে, এই অতিরিক্ত স্মার্টফোন নির্ভরতা মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে সবচেয়ে বেশি সমস্যা হয় মনসংযোগে। এলবিএ’র উপসর্গ হিসেবে তিনটি লক্ষণকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। প্রথমত, একটি ফোনের জন্য একাধিক চার্জারের ব্যবস্থা রাখা। দ্বিতীয়ত, চার্জ শেষ হয়ে যেতে পারে, এই আশঙ্কায় কাছের লোকজনের ফোন না ধরা এবং তৃতীয়ত, অল্প পরিচিত বা অপরিচিত মানুষের কাছ থেকে চার্জার ধার করা।
আরও পড়ুন: সিম নিবন্ধনে সব সমস্যার সমাধান ১৬১০৩ নম্বরে
/এআর/