হুয়াওয়ের পি৯
দেশের বাজারে নতুন স্মার্ট ফোন পি৯ উন্মোচন করলো হুয়াওয়ে। পি৯ হলো লাইকা ক্যামেরাসম্পন্ন প্রথম স্মার্টফোন যাকে ফটোগ্রাফির জগতে মার্সিডিজ বেঞ্জ হিসেবে বিবেচনা করা হয়।
হুয়াওয়ে পি৯ বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে বিশ্বের জনপ্রিয় লাইকা ক্যামেরা এজির প্রযুক্তিগত সহায়তায় ডুয়াল লেন্স ক্যামেরা যুক্ত করা হয়েছে। স্মার্টফোনটির ক্যামেরায় উন্নত ভিডিও কালার এবং চমৎকার মনোক্রম প্রযুক্তির সন্নিবেশ ঘটানো হয়েছে। পি৯-এর ক্যামেরায় অসাধারণ কালার টোন, ইমেজ ক্যাপচার, রিচনেস ও ক্ল্যারিটি ব্যবহার করে বিশ্বে বাজারে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলো থেকে অনেকটাই এগিয়েই হুয়াওয়ে। পি৯ এর মনোক্রম লেন্স দিয়ে ব্যবহারকারীরা সাদা-কালো ছবি তুলতে পারবেন।
স্টেট-অব দ্য আর্ট ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে হুয়াওয়ের পি সিরিজের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেল পি৯। ২.৫ডি গ্লাস, অ্যারোস্পেস অ্যালুমিনিয়াম বডি এবং ডায়মন্ড কাট অ্যাজ রাউন্ডেড নকশা ব্যবহার করা হয়েছে এতে। ৬৪ গিগাবাইট রমের পি৯ পাওয়া যাবে হেজ গোল্ড ফিনিশ, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ডিজাইন, বার্শড হেয়ারলাইন্স এবং মেটাল পলিশিং কারিগরি। পারফরম্যান্স নিশ্চিত করতে পি৯-এ ব্যবহার করা হয়েছে নতুন ক্রিন ৯৫৫ মডেলের ২ দশমিক ৫ গিগাহার্টজের ৬৪ বিটের এআরএম প্রসেসর। আরও আছে ৫ দশমিক ২ ইঞ্চির ১০৮০ পিক্সেলের ডিসপ্লে, ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের হাই-ডেসসিটি ব্যাটারি এবং নতুন প্রযুক্তির বিল্ট-ইন ডুয়াল সিম ডুয়েল ষ্ট্যান্ডবাই কানেক্টিভিটি প্রযুক্তি।
মোবাইলফোন অপারেটর রবি গ্রাহকরা প্রতিমাসে ৯ গিগা ইন্টারনেট ডাটা, ৯৯৯ মিনিট টক টাইম (যেকোনও অপারেটরে ব্যবহারযোগ্য) প্যাকেজসহ হুয়াওয়ে পি৯ কেনা যাবে। এছাড়া প্রতিমাসে ১ হাজার ৯৯০ টাকা কিস্তিতে পি৯ কেনার সুযোগ করে দিয়েছে হুয়াওয়ে। এর দাম ৪৭ হাজার ৯৯০ টাকা।
লেনোভোর স্মার্টফোন
লেনোভো স্মার্টফোনের বাংলাদেশ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস। ৪টি নতুন মডেলের স্মার্টফোন উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। দেশব্যাপী ২১টি আঞ্চলিক পরিবেশক এবং ১০টি সার্ভিস সেন্টারের মাধ্যমে প্রাথমিকভাবে লেনোভো মোবাইলের সেবা পাবেন ব্যাবহারকারীরা।
যে ৪টি মডেল দেশীয় বাজারে উন্মুক্ত করা হয়েছে তার মধ্যে প্রথম মডেলটি হলো লেনোভো এ৬০১০। মিউজিক এবং মাল্টিমিডিয়া প্রেমী ব্যবহারকারীদের চাহিদার কথা বিবেচনা করে তৈরি এই স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি ওয়াইড ভিউ আইপিএস ডিসপ্লে, ফোর-জি এলটিই সাপোর্ট, ডুয়াল স্পিকার ডলবি সাউন্ড, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম। দাম ১৩ হাজার ৪৯৯ টাকা।
দ্বিতীয়টি হলো লেনোভো ভাইপ পি১ এম। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের এই ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম, কোয়াডকোর প্রসেসর, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টার্নাল মেমোরি। ফোনটির দাম ১১ হাজার ৯৯৯ টাকা।
তৃতীয়টি হলো লেনোভো এ১০০০। অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম ও এন্ট্রি লেভেল এর এই স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চি ডিসপ্লে, থ্রিজি কানেক্টিভিটি, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ডুয়াল সিম এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির দাম ৬ হাজার ৯৯ টাকা।
/এইচএএইচ/