স্মার্টফোনের ক্ষেত্রে ভার্চুয়াল কি-বোর্ড খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত এবং ভালোভাবে টাইপ করতে হলে একটি ভালো কি-বোর্ডের কোনও বিকল্প নেই। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য গুগল প্লে-স্টোরে অনেক কি-বোর্ড অ্যাপ রয়েছে। এগুলোর সাহায্যে খুব ভালোভাবে টাইপ করা যায়। এছাড়া এরকম অনেক অ্যাপ রয়েছে যেগুলোর আছে স্বয়ংক্রিয় ভুল চিহ্নিতকরণ এবং সেগুলো ঠিক করার ফিচার।
আসুন দেখে নিই অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সেরা কয়েকটি কি-বোর্ড অ্যাপ:
গুগল কি-বোর্ড
সেরা কি-বোর্ড অ্যাপগুলোর কথা বলা হলে গুগল কি-বোর্ডকে কখনোই এড়িয়ে যাওয়া যাবে না। এটা এখন শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সীমাবদ্ধ নয়। সব ফোনেই এই অ্যাপটি ব্যবহার করা যাবে। এতে রয়েছে ভবিষ্যদ্বাণীমূলক ভয়েস ডিটেকশন। এছাড়া গুগল কি-বোর্ডে অটোকারেক্ট ফিচারটিও রয়েছে। এরকম বেশ কয়েকটি সুবিধাই ব্যবহারকারীদের কাছে অ্যাপটিকে জনপ্রিয় করে তুলেছে। এই অ্যাপটি ব্যবহারকারীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
সুইপ
অনেক বেশি ফিচারসম্পন্ন একটি অ্যাপ হলো সুইপ। এতে রয়েছে স্পেল আউট ওয়ার্ডস এবং কমপ্লিট সেনটেন্সেস ফিচার। অ্যাপটি একই সঙ্গে দুটি ভাষায় টাইপ করার সুযোগ দেয়। এছাড়া এতে রয়েছে পার্সোনাল ডিকশনারি যা নিজের পছন্দমতো সাজানো যাবে বা পরিবর্তন করা যাবে।
সুইফট-কি
সেরা কি-বোর্ড অ্যাপগুলোর মধ্যে সুফইট-কি অন্যতম। এই অ্যাপটি প্রেডিকশন মেথড ব্যবহার করে শব্দ ঠিক করে দেয় যা ফ্লুয়েন্সি ইঞ্জিন হিসেবে পরিচিত। আর এ ফিচারটিই অ্যাপটিকে সবার মাঝে এতো জনপ্রিয় করে তুলেছে। এখনকার সময়ে অনেক স্মার্টফোনে সুইফট-কি অ্যাপটিকে ডিফল্ট কি-বোর্ড অ্যাপ হিসেবে দেওয়া থাকে।
গো কি-বোর্ড
গো কি-বোর্ড অ্যাপটিতে অনেক মজার সব ফাংশন রয়েছে। এটা ইমোজি সাপোর্ট করে। এছাড়া এতে রয়েছে সংকেতভিত্তিক টাইপিং এবং অনেক রকমের ফন্ট।
স্মার্ট কি-বোর্ড
স্মার্ট কি-বোর্ড অ্যাপটিতে ব্যবহারকারী নানা রকমের গুরুত্বপূর্ণ ফিচার পাবেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- এটা বেশ কয়েকটি ভাষা সাপোর্ট করে, এতে রয়েছে ভয়েস ইনপুট, স্মার্ট ডিকশনারি ইত্যাদি। এসব ফিচার ব্যবহারকারীকে টাইপিং -এর সময় বেশ আনন্দ দেবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এইচএএইচ/